ফেনীতে সুবিধাবঞ্চিত এক হাজার শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি ও উপকরণ
ফেনী প্রতিনিধি : “মানবতা জেগে উঠুক, বিবেকের তাড়নায়” এ শ্লোগানে ফেনীতে সুবিধাবঞ্চিত মেধাবী এক হাজার শিক্ষার্থীর মাঝে আগামী এক বছরের জন্য শিক্ষা বৃত্তি ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আহমেদ মাহি রাসেল। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে চাঁদগাজী হাই স্কুল মাঠে ছবি শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম কমল।
মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আল মোমিন, ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন, প্রধান বক্তা ছিলেন কবি ওবায়দুর রহমান মজুমদার।
এসময় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে এক বছরের জন্য স্কুলব্যাগ, খাতা, কলম, পেনসিল, কাটার, ইরেজার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নগদ ১ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আয়োজক আহমেদ মাহী রাসেল বলেন, দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, পড়ালেখায় যেন প্রতিবন্ধকতা না হয় এবং কম উপার্জনক্ষম পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়েছে। এছাড়া নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রী নতুন বই উপহার দিবেন শিক্ষার্থীদের মাঝে। তাই সরকার এর পাশাপাশি শিক্ষা উপকরণ দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এভাবে প্রতিটি এলাকায় বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে পিছিয়ে পড়বে না কোন শিক্ষার্থী।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































